ঢাকাWednesday , 4 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ নয়াপাড়ায় দুই মোটর সাইকেল সংঘর্ষে সাংবাদিক মোজাম্মেল গুরুতর আহত

Kobita afroz
March 4, 2026 11:53 am
Link Copied!

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়ায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে দৈনিক প্রভাতী বাংলাদেশ নিউজের টেকনাফ স্টাফ রিপোর্টার মোজাম্মেল গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩মার্চ) ২০২৬ বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের নয়া পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত সাংবাদিক মোজাম্মেল জানান, মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা থেকে সংবাদ সংগ্রহ করে নিজের ব্যক্তিগত মোটরসাইকেল যোগে ফিরছিলেন তিনি। পথিমধ্যে হোয়াইক্যাং নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাতে তার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি রাস্তায় ওপর ছিটকে পড়েন এবং তার হাত -পাসহ শরীরের বিভিন্ন স্হানে মারাত্মক হাড়ভাঙ্গা জখম হয়।
দুর্ঘনার পর স্হানীয় জনতা তাকে দ্রুত উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘনার বিষয় ক্ষোভ প্রকাশ করে স্হানীয়রা জানান, কক্সবাজার – টেকনাফ মহাসড়কে দিন দিন নম্বরবিহীন অবৈধ গাড়ি চলাচল আশঙ্কাজনকভাবে বেড়েগেছে। এসব গাড়ির মাধ্যমে মাদক চোরাকারবারিসহ বিভিন্ন অপকর্ম চললেও হাইওয়ে পুলিশের কোন কার্যকর অভিযান নেই।
অভিযোগ উঠেছে, হোয়াইক্যাং হাইওয়ে পুলিশের পরিদর্শক নুরুল আবছার সবকিছু দেখেও না দেখার ভান করছেন। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে অতি দ্রুত অবৈধ যানবাহন চলাচল বন্ধের জোর দাবি জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা।