ঢাকাSaturday , 7 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বোট ক্লাব ও বনানী ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পপতি রুবেল আজিজের উদ্যোগে আয়োজিত হলো বোট ক্লাব সেহরি নাইট ২০২৬

Kobita afroz
March 7, 2026 7:38 pm
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বোট ক্লাবে আয়োজিত হয়েছে ‘সেহরি নাইট ২০২৬’। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের
বিপুলসংখ্যক সদস্য, আমন্ত্রিত অতিথি এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন

রাত ১২টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে সেহরির শেষ সময় পর্যন্ত। পুরো সময়জুড়ে ক্লাব প্রাঙ্গণে ছিল এক আনন্দঘন পরিবেশ। সদস্যরা একে অপরের সঙ্গে পারস্পরিক আলাপচারিতা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে রমজানের আধ্যাত্মিক আবহ উপভোগ করেন। এই আয়োজনটি কেবল সেহরি খাওয়ার উপলক্ষ ছিল না, বরং এটি ছিল সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার একটি মাধ্যম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাব ও বনানী ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পপতি রুবেল আজিজ। তার উপস্থিতি আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ ও প্রাণবন্ত করে তোলে। এছাড়া বনানী ক্লাবের মেম্বার অ্যাডমিন মাকিন-উর-রশিদ (রসি) এবং ঢাকা বোট ক্লাবের মেম্বার এডমিন ও মেম্বার ফাইন্যান্সসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বোট ক্লাব বরাবরই সদস্যদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও পারিবারিক মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করে। এবারের সেহরি নাইটের আয়োজন ক্লাবটির সেই ঐতিহ্যবাহী বন্ধনকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ারই ধারাবাহিকতার অংশ।