ঢাকাশনিবার , 12 সেপ্টেম্বর 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চাকরিতে মৌখিক নম্বর বৃদ্ধি লাগামহীন দুর্নীতি ও দলীয়করণের অশুভ ইঙ্গিত : জেএসএফ বাংলাদেশ

হাকিকুল ইসলাম খোকন
সেপ্টেম্বর 12, 2026 10:06 পূর্বাহ্ন
Link Copied!

জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশ বৃহস্পতিবার বাপসনিউজ এ আইবিএননিউজসহ অন‍্যনয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছে , সরকারি চাকরির নিয়োগব্যবস্থায় এমন একটি বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মেধার মূল্যায়নকে দুর্বল করে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির পথ “ন্যক্কারজনকভাবে” উন্মুক্ত করবে। তাঁর ভাষায়, ‘সরকারি চাকরির নিয়োগে ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত।খবর আইবিএননিউজ ।

জেএসএফ বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন বলেছেন,সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের পদগুলোয় দেশের বিপুলসংখ্যক তরুণ-তরুণী প্রতিযোগিতা করেন উল্লেখ করে বলেছে , সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে এবং সরকারি প্রশাসনে দলীয়করণ বৃদ্ধি পেতে পারে।

‘বর্তমান সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চরম দলীয়করণ শুরু করেছে। তারা ইতিমধ্যেই পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোয় দলীয় বিবেচনায় মেধাহীন, অযোগ্য এবং বিতর্কিত লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।’ এসব গুরুত্বপূর্ণ জায়গায় মেধা ও যোগ্যতার পরিবর্তে ‘অন্ধ দলীয়’ লোকদের নিয়োগ দিয়ে সরকার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে ।

অনেকেই দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মেধা ও পরিশ্রমের মূল্যায়নকে এমন কোনো অনিশ্চিত ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া উচিত নয়, যেখানে মৌখিক পরীক্ষার অতিরিক্ত নম্বর দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল সহজেই উল্টে দেওয়া সম্ভব।