ঢাকাশনিবার , 12 সেপ্টেম্বর 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন

Kobita afroz
সেপ্টেম্বর 12, 2026 12:45 অপরাহ্ন
Link Copied!

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাট হয়েছে। তাদের সময়ে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ডা.জাহিদ হোসেন বলেন,ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের সময়ে বিভিন্ন খাতে তৈরি হওয়া সংকট কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। অর্থনীতি,কৃষি,বিদ্যুৎ,শিল্প, ব্যবসা বাণিজ্য,শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে। তিনি বলেন, বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অবকাঠামো উন্নয়ন,বিদ্যুৎ সরবরাহ,কৃষি,সার, চিকিৎসা,শিল্প এবং ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন খাতকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। সরকারের মেয়াদ মাত্র সাত মাস হওয়ায় এত অল্প সময়ে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য জনগণের সহযোগিতা ও কিছুটা সময় প্রয়োজন। মন্ত্রী আরও বলেন,দেশের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে কর্মী সভায় সঞ্চালনা করেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন। সভায় বিশেষ অতিথি ছিলেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। কর্মী সভায় পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও প্রাথমিক সদস্যরা অংশ নেন। তারা স্থানীয় সাংগঠনিক কার্যক্রম,দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন। সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।