মাদারীপুর শিবচরে বিজয়ী প্রার্থীদের কর্মী-সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতেছেন। শুক্রবার সকাল থেকে শহর থেকে গ্রামগঞ্জের পাড়ামহল্লায় রং খেলতেও দেখা গেছে। শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের মাঝে ঈদের আমেজ দেখা গেছে।
দীর্ঘদিন পর এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে খুশি তারা। নেতাকর্মীরা বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারায় বিজয়ী হয়েছে পছন্দের প্রার্থী। জানা যায়, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটি আসনে বিএনপির প্রার্থী ও একটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন।
এ সময় প্রার্থী ও তাদের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন। মাদারীপুর-১শিবচর আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ (হানজালা) রিক্সা প্রতিকে নিয়ে এবং প্রতিদ্বন্ধী হিসেবে ছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে নাদিরা আক্তার(মিঠু)।
ভোটের ফলাফলের কায্যকরম শুরু হয় রাত ৮ টায় শিবচর উপজেলায় মুক্ত মঞ্চে মনিটর এর মাধ্যমে।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলার নির্বাহী অফিসার,সেনাবাহিনীর কর্মকর্তা এবংসহকারী সার্কেল এসপি।রাত ৯:১৫ মিনিটে ৫০টি কেন্দ্রের ফলাফল ছিলো রিকশা ৩২৭৫৬ ভোট এবং ধানের শীষ ৩১৪৬৭ ভোট,রিকশা এগিয়ে ছিল১২৮৯ ভোট।রাত ১০:২৩ মিনিটে ৯১ টি কেন্দ্রর ফলাফল ছিল রিকশা ৫৭৩৬১ এবং ধানের শীষ ৫৮০০১ ভোট, ধান এগিয়ে ছিল ৬৪০ ভোট,এবাবে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিলো ১০০ টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে ছিল ৭৮০ ভোট।
অবশেষে পোষ্টাল ভোট গনোনা করে ১০২ টি কেন্দ্রর চুড়ান্ত ফলাফলে পীরজাদা হানজালা
রিকশা মার্কায় পেয়েছেন ৬৪৯০৯ ভোট। তার নিকটতম প্রতিন্দন্দ্বী ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার (মিঠু) চৌধুরী পেয়েছেন ৬৪৫২৪ ভোট।হানজালা সাহেব রিকশা মার্কায় ৩৮৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
মাদারীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া পেয়েছেন ৬১৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।তার নিকটতম প্রতিন্দন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬৪৭৬ ভোট।
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার পেয়েছেন ৯৬১২৮ ভোট। তার নিকটতম প্রতিন্দন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪৬৪৬ ভোট পেয়েছেন।

