ঢাকাFriday , 23 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের সমর্থনে দুমকিতে উঠান বৈঠক

Kobita afroz
January 23, 2026 6:39 pm
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে শ্রীরামপুর ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ বাদুয়া শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: ফারুক হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বেগম সুরাইয়া আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক ও জীবন বীমা কর্পোরেশনের এম ডি একেএম জব্বার ফারুক, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মৃধা,ঢাকাস্হ জাতীয়তাবাদী ফোরামের নেতা আ: মালেক মৃধা, এবায়দুল ইসলাম বাদল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: খলিলুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দিন, , মো: জাহিদুল হক, দুমকি থানা যুবদলের যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম, দুমকি নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি হেলেনা বেগম প্রমুখ। সভা সঞ্চালনা করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আমীর হোসেন হাওলাদার।বক্তারা বলেন, “ধানের শীষ গণতন্ত্র,জণগনের অধিকার ও স্বাধীনতার প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জণগণের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান।