ঢাকাThursday , 8 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারী-১ আসনে লাঙ্গল প্রার্থী চূড়ান্ত, ডিমলায় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

Kobita afroz
January 8, 2026 7:22 pm
Link Copied!

নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী হিসেবে কর্নেল (অব.) মো. তসলিম উদ্দিন নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এরপর আজ সকাল ১১টায় নীলফামারীর ডিমলা উপজেলার নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদমর্যাদার নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় কর্নেল (অব.) মো. তসলিম উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা অবশ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী বৈধ ও শৃঙ্খলাপূর্ণ হতে হবে।

তিনি অবৈধ প্রচার, উসকানি কিংবা কোনো কুচক্রী মহলের অপপ্রচারে জড়িত না হতে সবাইকে কঠোরভাবে সতর্ক করেন।

এ সময় দেশপ্রেমিক ও ত্যাগী সংগঠক হিসেবে পরিচিত মাজেদ পাটোয়ারীসহ উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় আদায় করাই তাদের মূল লক্ষ্য
সভা শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে সবাইকে ধন্যবাদ জানান কর্নেল (অব.) মো. তসলিম উদ্দিন।