ঢাকাThursday , 2 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কলহের জেরে পোরশায় স্বামী কর্তৃক স্ত্রীকে খুন, আসামি স্বামী গ্রেফতার

Kobita afroz
April 2, 2026 12:46 pm
Link Copied!

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ০১/০৪/২০২৬ খ্রি তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় জনৈক মোঃ মকিম (৩৬) পারিবারিক কলোহের জের ধরে তাহার নিজ বাড়ীতে স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন (২৮), -শিতলী ডাঙ্গাপাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁকে প্রেসার কুকার দিয়া এলোপাতাড়ীভাবে মাথার পিছনে, মুখে ও নাকে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। নিকটতম আত্মীয়স্বজন ভিকটিমকে তাৎক্ষনিক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রত্যাক্ষ করিয়া ভিকটিমকে মৃত ঘোষনা করে।

উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই পুলিশ সুপারের ঘাতক স্বামীকে গ্রেফতার করার জন্য অফিসার ইনচার্জ কে জরুরী নির্দেশনা প্রদান করেন। অফিসার ইনচার্জ পোরশা থানার নেতৃত্বে ০১/০৪/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১৪.১৫ ঘটিকার সময় পোরশা থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাতক স্বামী মো মকিমকে জনগণের সহযোগিতায় গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।