ঢাকাThursday , 5 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ ঘুমিয়ে, রাতের আঁধারে মাটি কাটার রমরমা বাণিজ্য

Kobita afroz
March 5, 2026 9:41 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাটি কেটে ট্রাক ট্রলির ও বেকু মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করছে।

অভিযোগ উঠেছে, নান্দিয়া পাড়া জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি পরিচয়ে প্রভাব খাটিয়ে সুমন ভুঁইয়ার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন-এর অবস্থান উপেক্ষা করে প্রশাসনকে প্রভাবিত করারও অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, গভীর রাতে ফসলি ভূমি ও আশপাশের জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিন রাতভর ট্রাক চলাচলে স্থানীয়দের ঘুম হারাম হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পুলিশ যেন দেখেও না দেখার ভান করছে। রাতভর মাটি কাটার শব্দ, ট্রাকের আওয়াজ—সবই চলছে প্রকাশ্যে।”

এদিকে, বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে এক সাংবাদিক হুমকির মুখে পড়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্টদের পক্ষ থেকে সংবাদ প্রকাশ না করতে চাপ প্রয়োগ করা হয়েছে।

তবে এ বিষয়ে সোনাইমুড়ী থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রশ্ন—আইন কি সবার জন্য সমান, নাকি প্রভাবশালীদের জন্য আলাদা? এখন দেখার বিষয়, প্রশাসন এ ঘটনায় কী পদক্ষেপ নেয়।