ঢাকাসোমবার , 19 জানুয়ারি 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬, ৫জনই নারী

Kobita afroz
জানুয়ারি 19, 2026 5:56 অপরাহ্ন
Link Copied!

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৃ তের সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়িয়েছে।
৬ জনের মধ্যে ৫ জনই নারী। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ঘটকচরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে মো. রুমান (২৫), মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০), কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জসিম ব্যাপারীর ছেলে সাগর বেপারী (২২)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।

মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান,মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইককে চা পা দেয়।

ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ৬ জনের মৃ ত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী,

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহ তদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।