ঢাকাTuesday , 17 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল

Kobita afroz
March 17, 2026 8:38 pm
Link Copied!

রাজধানীর বাবর রোডের জহুরী মহল্লায় এক আবেগঘন পরিবেশে মনোয়ার হাসান জীবনের উদ্যোগে তাঁর প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জীবনের নিজ বাসভবনের আঙিনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

‎ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মনোয়ার হাসান জীবন গভীর আবেগ নিয়ে স্মৃতিচারণ করে বলেন, জীবনের একটি দীর্ঘ সময় কারাগারে কাটাতে হওয়ায় পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারিনি। আজ এই পবিত্র মাহে রমজানে বাবা-মায়ের স্মৃতি গভীরভাবে মনে নাড়া দেয়। আমার মা জীবিত অবস্থায় পারিবারিক প্রতিটি মিলাদ মাহফিলে জহুরী মহল্লা মাদ্রাসার এই সম্মানিত হুজুরকে দিয়েই দোয়া-মিলাদ পরিচালনা করাতেন। মা আজ আমাদের মাঝে নেই, তবে তাঁর সেই ঐতিহ্য ও স্মৃতিকে ধরে রাখতেই আপনাদের উপস্থিতিতে এ আয়োজন করেছি।

‎তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে পরিবার, সমাজ ও ধর্মীয় মূল্যবোধের বন্ধন আরও সুদৃঢ় হয়। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের নিকট তাঁর প্রয়াত বাবা-মাসহ সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

‎পরে মরহুমদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের নিয়ে আয়োজক মনোয়ার হাসান জীবন ইফতার ও নৈশভোজে অংশ নেন।

‎অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারিবারিক আবেগে ভরপুর এক অনন্য পরিবেশ সৃষ্টি করে, যা উপস্থিত সবার মাঝে গভীর অনুরণন তোলে।