ঢাকাWednesday , 4 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে শয়ন ঘরের ভেতরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Kobita afroz
March 4, 2026 12:56 pm
Link Copied!

রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহত তাপস মাহাতো (২০) ঐ গ্রামের সুশীল চন্দ্র মাহাতোর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে সুশীল চন্দ্র মাহাতো ছেলের ঘরের দরজায় ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তাপস শয়নকক্ষে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে।

পরে সুশীল চন্দ্র মাহাতোর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে নামানোর চেষ্টা করেন। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা) মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছিল।

উক্ত ঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।