ঢাকাSunday , 22 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের বিশিষ্ট্য শিল্পপতি এনামুল হক আইয়ুব নিহত

Kobita afroz
March 22, 2026 11:03 am
Link Copied!

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম বিশিষ্ট শিল্পপতি অর্নব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব (৫৫)চট্টগ্রাম থেকে চৌদ্দগ্রাম আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাথে থাকা চাচাতো ভাই শেখ আহমমদ। শনিবার ভোরে চট্রগ্রামের মীরসরাই থানার ফকিরহাট এলাকায় এইদুঘনা ঘটে। তথ্য টি নিশ্চিত করেন আহত চাচাতো ভাই মাষ্টার সালেহ আহমমদ। তার মৃত্যুর সংবাদ শুনার পরে গ্রামে ঈদের আনন্দ বিষাদে পরিনত হয়। শনিবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়ন বাকগ্রামের তেমুহনী মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাপন করা হয়।

আহত শেখ আহমমদ জানান শনিবার ভোর রাতে আমরা দুইজন
চট্রগ্রাম হালিশহর এলাকার বসুন্ধরার কে ব্লকের ভাড়া বাসার সামনে থেকে এনামুল হক আইয়ুব নিজে ড্রাইভ করে গ্রামের বাড়ী উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে চট্রগ্রামের মীরসরাই থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় গাড়ীটি ব্রেক পেইল করে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে গুরতর আহত হয় চালক এনামুল হক আইয়ুব। আহত হয়েছেন সাথে থাকা শেখ আহমমদ। স্হানীয় লোকজন তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান দুঘটনা গুরুতর আহত এনামুল হক আইয়ুব ঘটনাস্থলে মারা যায়।সমাজ সেবক এনামুল হক আইয়ুবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।