ঢাকাSaturday , 14 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সফল মেয়রের জনপ্রিয়তা থেকে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত মো মজিবুর রহমান

Kobita afroz
February 14, 2026 8:23 pm
Link Copied!

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার টানা তিন বারের সাবেক সফল জনপ্রিয় মেয়র মো মজিবুর রহমান এখন জাতীয় সংসদ সদস্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও দল থেকে মো মজিবুর রহমানকে নমিনেশন দেওয়া হয়। নমিনেশন পাওয়ার পরে নিজ দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে তিনি তার সম্পর্ক আরও জোরালো করার চেষ্টা করে যান।

এমনকি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো শাহ আলম বকসি’র সাথেও তার সৌহার্দ্য ও সুসম্পর্কের ছবি ও ভিডিও অনলাইন অফলাইনে প্রচার হলে বেশ ভাইরাল হয়ে জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এমন আরও গাজীপুর-১ আসন থেকে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন। কালিয়াকৈর উপজেলার সর্বস্তরের জনসাধারণের সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন। তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে যান।

বৃহস্পতিবার ১২ (ফেব্রুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো শাহ আলম বকসি ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট পেয়ে পরাজিত হন। তার এই বিজয়ে কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী, সমর্থক, ভক্ত ও অনুরাগীরা বেশ আনন্দিত।

সাবেক সফল মেয়র মো মজিবুর রহমান পূর্বের ন্যায় গাজীপুর-১ আসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে অনেকের প্রত্যাশা। সুখে দুঃখে আপামর জনসাধারণের পাশে থাকবেন। এই বিজয় শুধু মেয়র মজিবুর রহমানের নয় এ বিজয় কালিয়াকৈর উপজেলার সকল মানুষের।