ঢাকাবুধবার , 11 মার্চ 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

Kobita afroz
মার্চ 11, 2026 7:11 অপরাহ্ন
Link Copied!

মোঃ রাসেল আহমেদ, ক্রাইম রিপোর্টার, নেত্রকোণা।
নেত্রকোণার আটপাড়া উপজেলায় মাদক সেবনের দায়ে দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অদ্য ০৯ মার্চ ২০২৬ খ্রি. তারিখে বিকাল ৩টা (১৫:০০) ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার উদ্যোগে আটপাড়া থানাধীন তেলিগাতি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের বসতঘরের পেছন থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১. হীরা মিয়া (৫০), পিতা: আব্দুল সাত্তার, সাং- তেলিগাতি, থানা- আটপাড়া, জেলা- নেত্রকোণা।
২. মোঃ কাশেম (৪২), পিতা: মৃত বেরাজ মিয়া, সাং- বড়তলি, থানা- আটপাড়া, জেলা- নেত্রকোণা।
অভিযানস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), আটপাড়া জনাব তানজিনা শারমিন দৃষ্টি আটককৃতদের দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামিদের নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।