ঢাকাশুক্রবার , 20 মার্চ 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিরামপুরে সেনাবাহিনীর টহল

Kobita afroz
মার্চ 20, 2026 10:12 পূর্বাহ্ন
Link Copied!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতে দিনাজপুরের বিরামপুরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ হর্স মধ্যপাড়া সেনা ক‍্যাম্পের সদস্যরা। রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সেনাবাহিনী ও যৌথবাহিনী নিয়মিত তল্লাশি কার্যক্রম, যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশ সেনাবাহিনী।
‎এ লক্ষ্যে দিনে ও রাতে বিভিন্ন স্থানে টহল পরিচালনা, স্পর্শকাতর স্থানসমূহে চেকপয়েন্ট স্থাপন এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
‎আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিরামপুর পৌর শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব কার্যক্রম করেন সেনাবাহিনীর ৭ হর্স ইউনিটের মধ‍্যপাড়া ক‍্যাম্পের সেনা সদস্যরা। আইনশৃঙ্খলা কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন স্থানে টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

‎৭ হর্স ইউনিটের মধ‍্যপাড়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট রাহাত জানান, পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী নিরাপদ ও আনন্দঘন ঈদ উদযাপনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর ৭ হর্স ইউনিট কাজ করে যাচ্ছে।