ঢাকাSunday , 22 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল

Kobita afroz
March 22, 2026 7:30 pm
Link Copied!

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদ শুধু আনন্দের উৎসবই নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্য গড়ে তোলার এক অনন্য উপলক্ষ। সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তারা তাদের বক্তব্যে বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষের মাঝে ভালোবাসা ও সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শিব্বীর আহমেদ। তিনি তাঁর সভাপতির বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং সকলের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।