ঢাকামঙ্গলবার , 14 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুখ্যাত সন্ত্রাসী এলেক্স দুর্বৃত্তদের হাতে নিহত

Kobita afroz
এপ্রিল 14, 2026 1:08 অপরাহ্ন
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত এলেক্স (ছদ্মনাম) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে রায়েরবাজারের আজিজ খান রোডের ক্যানসার গলিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এলেক্স। এ সময় তিনি ৩-৪ জনকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এরপর একই দিন বিকেলে প্রতিপক্ষের লোকজন একা পেয়ে এলেক্সের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের অভিযোগ, গত প্রায় চার বছর ধরে রায়েরবাজারের আজিজ খান রোড, ক্যানসার গলি, সাদেক খান রোডসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এলেক্স। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, একসময় বেকার ও পরে রিকশাচালক হিসেবে কাজ করা এলেক্স ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি মাদক ব্যবসা ও চাঁদাবাজির মাধ্যমে ধানমন্ডির শংকর এলাকায় বিলাসবহুল জীবনযাপন শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই, দেশীয় অস্ত্রের মহড়া এবং গ্রুপিং সংঘর্ষের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।
সচেতন মহলের আহ্বান, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।