ঢাকাSaturday , 2 May 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে প্রাইভেট চালককের নামে মিথ্যা স্বীকারোক্তি নিয়ে এলাকায় চাঞ্চল্য

Kobita afroz
May 2, 2026 9:04 am
Link Copied!

সম্প্রতি ঝাউচর এলাকা থেকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে জনতার হাতে আটককৃত হারিছ নামক এক ব্যক্তির ‘উদ্দেশ্যপ্রণোদিত’ স্বীকারোক্তিতে মোশাররফ হোসেনকে জড়ানোর অভিযোগ উঠেছে। তবে ঘটনার গভীরে গিয়ে জানা যায়, মোশাররফ একজন সাধারণ পেশাজীবী এবং এই অপবাদ সম্পূর্ণ ভিত্তিহীন।

​আটককৃত হারিছের স্ত্রী এবং বোনরা গণমাধ্যম ও স্থানীয় জনসাধারণের কাছে স্পষ্টভাবে জানিয়েছেন যে, মোশাররফের সাথে হারিছের কোনো ধরনের ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। হারেছের বোন বলেন:
​”আমার ভাইয়ের সাথে আমাদের জানামতে মোশাররফ নামের কোনো ব্যক্তির সম্পর্ক নেই। ভুলবশত বা কোনো চাপে পড়ে হয়তো তার নাম এসেছে। আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ আমার ভাইয়ের কারণে হয়রানি হোক।”

​স্থানীয় সচেতন নাগরিকরা জানান, মোশাররফ দীর্ঘ দিন ধরে লালমাটিয়ায় ব্যক্তিগত গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার বিরুদ্ধে এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা মামলার রেকর্ড নেই। এলাকাবাসীর মতে, মোশাররফ একজন কর্মঠ ও শান্তিপ্রিয় মানুষ।

​ষড়যন্ত্রের শিকার মোশাররফ হোসেন এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন:”আমি লালমাটিয়ায় একজন প্রাইভেট কার চালক। আমি কখনোই কোনো মাদক ব্যবসা বা অবৈধ কাজের সাথে জড়িত ছিলাম না।”সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে যে ভিডিও ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এটি আমার চাকরি ও সামাজিক সম্মানের চরম ক্ষতি করছে।”আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, আপনারা সঠিক তদন্ত করুন। একজন চিহ্নিত অপরাধীর চাপে পড়া বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ভিত্তিতে যেন আমার মতো সাধারণ মানুষের জীবন ধ্বংস না হয়।”

​আটককৃত ব্যক্তি হারিছ জনতার প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশাররফের নাম বললেও, স্থানীয়দের দাবি—এটি কোনো শত্রুতা বা অন্য কাউকে আড়াল করার কৌশল হতে পারে। সম্পূর্ণ যাচাই-বাছাই না করে একজনের দেওয়া তথ্যে অন্যকে সামাজিকভাবে হেয় করা আইনি ও নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়।

​ভুক্তভোগী মোশাররফ ও তার পরিবার এই বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং বিভিন্ন সোস্যালমিডিয়া অপপ্রচারের অবসান কামনা করছেন