ঢাকাবৃহস্পতিবার , 10 সেপ্টেম্বর 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Kobita afroz
সেপ্টেম্বর 10, 2026 10:50 অপরাহ্ন
Link Copied!

বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর ২০২৬ইং) পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর এর সম্মেলন কক্ষে সকাল ১০.০০ ঘটিকায় অত্র জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সহিত গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাংবাদিকদের সহিত পরিচিত হন এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
অতঃপর সাংবাদিকবৃন্দ অত্র জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও তাদের প্রত্যাশার কথা পুলিশ সুপার, গাজীপুর মহোদয়ের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বর্ণনা করেন। সঠিক ও বস্তুনির্ভর তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর পুলিশ সুপার মহোদয় গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব আমিনুল ইসলাম, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), গাজীপুরসহ গাজীপুর জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।