ঢাকাশনিবার , 25 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাত যুবক নিহত

Kobita afroz
এপ্রিল 25, 2026 4:32 অপরাহ্ন
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মহাসড়কের মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ২টার দিকে দ্রুতগামী একটি ট্রাক ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।