ঢাকাশুক্রবার , 10 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বদলগাছীতে দুর্বৃত্তদের হামলায় ভ্যানচালক নিহত

Kobita afroz
এপ্রিল 10, 2026 6:49 অপরাহ্ন
Link Copied!

নওগাঁর বদলগাছী উপজেলার জিয়া শিমুলিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় মিঠু হোসেন (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত মিঠু হোসেন উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা এবং আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিঠু হোসেন ভ্যান নিয়ে বিষ্ণপুর থেকে বৈকুন্ঠপুরের দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি জিয়া শিমুলিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার কানের নিচে, ঘাড় ও পিঠে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায়ও তিনি ভ্যান চালিয়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ দূরে গিয়ে তিনি ভ্যান থেকে পড়ে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আকস্মিক এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।