ঢাকাবৃহস্পতিবার , 19 মার্চ 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অপহরণ
  5. অর্থনীতি
  6. আইন বিচার
  7. আন্তর্জাতিক
  8. উৎসব
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গ্রেপ্তার
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. দুর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ শহর থেকে ছিনতাই করার সময় ছিনতাইকারী গ্রেফতার করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ

Kobita afroz
মার্চ 19, 2026 9:28 অপরাহ্ন
Link Copied!

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণসহ, শহরে চুরি ছিনতাই রোধ কল্পে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ বিশেষ নির্দেশনা দিয়েছেন। ১৯-০৩-২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ শহরের বিভিন্ন স্থানে ডিউটি করা কালে বেলা ০৫.০০ ঘটিকায় বাটার মোর এলাকায় অবস্থান করছিল।

অদুরেই একটা রিক্সা যোগে এক ভদ্রমহিলা তার মেয়ে কে সাথে নিয়ে বাসায় ফিরছিলেন। এমন সময় এক ছিনতাইকারী ভদ্রমহিলার গলার চেন টান দিয়ে ছিনতাই করে পালাচ্ছিলেন। ভদ্রমহিলার চিতকার দিলে কর্তব্যরত ডিবি পুলিশ ধাওয়া করে ছিনতাইকারী কে হাতে নাতে ধরে ফেলে। এসময়ে জনগনও পুলিশ কে সহায়তা করে। ছিনতাইকারী রাকিব (১৯) পিতা মিরাজ গ্রাম সান্তাহার থানা আদমদিঘী জেলা বগুড়া এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।