ঢাকাবৃহস্পতিবার , 23 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

Kobita afroz
এপ্রিল 23, 2026 8:56 অপরাহ্ন
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মাহিম খন্দকার (২২) ও শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামের ছাত্র নেতা রাব্বি (২৩) বলে জানা গেছে। জানা গেছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) সন্ধ্যায় রাধিকা সড়কে মোটরসাইকেল সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তায় বিপরীতমূখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় যে আইননুসারে দ্রুত ব্যবস্থা গ্রহনের চেষ্টা করা হচ্ছে।