ঢাকাশনিবার , 21 ফেব্রুয়ারি 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ পালন

Kobita afroz
ফেব্রুয়ারি 21, 2026 4:21 অপরাহ্ন
Link Copied!

রক্তাভিজা একুশে ফেব্রুয়ারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নেত্রকোণায় নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
নেত্রকোণা জেলা প্রশাসক সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন। দিবসটি উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার সহ নেত্রকোণা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।