ঢাকাWednesday , 15 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার মদনে ১৭০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম আটক

Kobita afroz
April 15, 2026 11:53 am
Link Copied!

নেত্রকোনার মদন উপজেলার ২নং চানগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে ১৭০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে উপজেলার চানগাঁও চকপাড়া (নাগবাড়ী) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার এসআই (নিঃ) ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা-মৃত সিদ্দিক মিয়া, গ্রাম-চানগাঁও চকপাড়া (নাগবাড়ী), ইউপি-২নং চানগাঁও, থানা-মদন, জেলা-নেত্রকোনা এর বসতঘর থেকে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
মদন থানার এসআই (নিঃ) ফয়সাল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন,
“মাদকমুক্ত সমাজ গঠনে মদন থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন,
“মদন থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই এলাকার সর্বস্তরের জনগণ মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করুক। যে কোনো মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ একা সফল হতে পারে না, এজন্য সচেতন জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “মদন থানা পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই এ ধরনের অভিযান নিয়মিত চালানো হোক, যাতে আমাদের এলাকার তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পায়।”
মদন থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আটক আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে।