ঢাকাMonday , 13 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Kobita afroz
April 13, 2026 9:56 am
Link Copied!

ভোক্তা অধিকার সুরক্ষায় নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে স্থায়ী কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (CCS)।

রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন CCS নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল। এছাড়াও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রবি, আবু আবদুল্লাহ জিহান, মোবারক হোসেন রুবেল, হারুনুর রশিদ, মুজাহিদুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীতে দীর্ঘদিন ধরে নিয়মিত ভোক্তা অধিকার কর্মকর্তা না থাকায় বাজার তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় হয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে এবং ভেজাল পণ্য বিক্রির অভিযোগও উঠছে।

তারা আরও বলেন, নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারির অভাবে সাধারণ ভোক্তারা আর্থিক ও স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত স্থায়ী জনবল নিয়োগ ও নিয়মিত বাজার মনিটরিং জোরদারের দাবি জানান তারা।

আয়োজকরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

কর্মসূচি শেষে স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।