ঢাকাTuesday , 14 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে রহস্যজনকভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

Kobita afroz
April 14, 2026 1:58 pm
Link Copied!

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোঃ মেহেরাব হোসেন ওরফে অনন্যা (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বজনরা গভীর উদ্বেগে রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ মেহেরাব হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব লালপুর মসজিদ বাড়ি এলাকার বাসিন্দা মোঃ ইমাম হোসেন ও নুর মর্জিনা আক্তার দম্পতির ছেলে। সে বর্তমানে সেনবাগ উপজেলার সিলোনিয়া মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার বর্ডিংয়ে থেকে পঞ্চম জামাতে পড়াশোনা করত।

তার মামা মোঃ মামুনুর রশিদ (৪৭) জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে মেহেরাব মাদ্রাসা থেকে বাড়িতে আসে। পরে ১০ এপ্রিল ২০২৬ তারিখে সে সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর এলাকার আব্দুস ছাত্তারের নতুন বাড়িতে (তার খালার বাড়ি) বেড়াতে যায়।

এরপর ১৩ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সে খালার বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের খবর পেয়ে তারা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরে পরিবারের সাথে আলোচনা করে বিষয়টি সেনবাগ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ হিসেবে জানানো হয়েছে।

নিখোঁজ মেহেরাব হোসেনের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট, মুখমণ্ডল লম্বাটে এবং সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে মাদ্রাসার পায়জামা ও টি-শার্ট ছিল বলে জানা গেছে।