ঢাকাসোমবার , 6 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

Kobita afroz
এপ্রিল 6, 2026 12:53 অপরাহ্ন
Link Copied!

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল পৌরসভার দৌলতপুরের ৫ নম্বর ওয়ার্ডে নিখোঁজের দুই দিন পর খোকন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত খোকন মোঃ ফারুক হোসেনের ছেলে এবং হোসেন আলী পাটোয়ারী এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন পেয়ে খোকন বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং আর বাড়িতে ফিরে আসেননি।
এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে চাটখিল উপজেলার আজাদ মিয়ার বিটিতে, মাহবুবুর রহমানের বাড়ির পাশে খোকনের মরদেহ ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে।