ঢাকামঙ্গলবার , 21 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন বিচার
  6. আন্তর্জাতিক
  7. উৎসব
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রেপ্তার
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি

বিশেষ প্রতিনিধি
এপ্রিল 21, 2026 5:23 অপরাহ্ন
Link Copied!

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে আমিরাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কাউসারের স্ত্রী সকালে সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে তার বাবার বাড়িতে যান, যেখানে তার এক জেঠাতো ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি দেখতে গিয়েছিলেন। এদিকে কাউসার পাশের জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ এলাকাবাসী দেখতে পান তার ঘরে আগুন জ্বলছে।

খবর পেয়ে কাউসার দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং স্থানীয় লোকজনও এগিয়ে আসে। পরে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে পুরো ঘর পুড়ে ছারখার হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ, বইপত্র, কাপড়চোপড়, বিদেশি কম্বল, দুটি ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে সবকিছু ধ্বংস হয়ে যায়।

কাউসার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কিভাবে আগুন লাগলো আমরা কিছুই বুঝতে পারছি না।” তার স্ত্রীও জানান, “আমি সবকিছু ঠিকঠাক দেখেই বাড়ি থেকে বের হয়েছিলাম। কিন্তু ফিরে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।”

ঘটনাটি পরিদর্শন করেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসীও ঘটনায় গভীর শোক ও হতাশা প্রকাশ করেন।

এলাকার মানুষ জানান, হঠাৎ এ ধরনের অগ্নিকাণ্ডে তারা বিস্মিত ও উদ্বিগ্ন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।