ঢাকাWednesday , 1 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় মাটি কাটার ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের জেল

Kobita afroz
April 1, 2026 9:22 am
Link Copied!

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মন্ডতোষ গ্রামে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। তিনি জানান, সরকারি সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে সড়কের স্থায়িত্ব নষ্ট হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়, যা সম্পূর্ণ বেআইনি।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মো: শাহাদৎ হোসেন (৬০), পিতা- মৃত তমিজ উদ্দীন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মো: সোয়াদ হোসেন (২৫), পিতা- মো: শাহাদৎ হোসেন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনা এবং মো: আলিফ হোসেন (২১), পিতা- মো: ইউছুব আলী, সাং- দাদাপুর, ঈশ্বরদী, পাবনা কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে ভেকু দিয়ে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ ও সড়ক রক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।