ঢাকাবুধবার , 7 জানুয়ারি 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনার ভাঁড়ারার কোলাদীতে শতাধিক গরু চুরি, রাস্তা অবরোধ করে এলাকাবাসীর অবরোধ

Kobita afroz
জানুয়ারি 7, 2026 5:36 অপরাহ্ন
Link Copied!

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার সন্ত্রাস কবলিত অঞ্চল ভাড়ারায় ‎কৃষক ও খামারিদের গোয়ালঘর থেকে প্রায়শই গরু চুরি হচ্ছে, যার ফলে তাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। নিঃশ হয়ে পড়েছে কৃষকরা। এ থেকে প্রতিকার চেয়ে ভাঁড়ারা ইউনিয়নের কোলাদীবাসীর সর্বস্তরের জনসাধারণ রাস্তায় নেমেছেন । বিভিন্ন দাবি নিয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

‎মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরের ইউনিয়নের কোলাদী চারাবটতলা, বড় বটতলা থেকে সেওলিবাজার পর্যন্ত হাজারো এলাকাবাসী এসব কর্মসূচি পালন করেন। বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচির সময় পাবনা-সুজানগর সড়ক অরোধ করে তারা। এসময় রাস্তার দুইপাশে যানজটের সৃষ্টি হয়।

‎মানববন্ধনে অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট পরে এই দেড় বছরে প্রায় ৪০ জন কৃষকের শতাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। ক্রমেই এই সংখ্যা বাড়ছে। এলাকাবাসী অতিষ্ট। অভিযোগের পরও ব্যবস্থা নেওয়া হয় না। চোরদের বিষয়ে প্রমাণ থাকার পরও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

এলাকার প্রভাবশালী কিছু মহলের ইন্দনে বাহির থেকে চোর নিয়ে এসে এসব অপকর্ম করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পরও গরু চুরি হওয়া খুবই দু:খজনক। এলাকার কৃষকরা একদম নি:শ হয়ে গেছে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ করছে একটু সময় দিলে আমরা ভালোভাবে কাজ করতে পারব।ঘটনাস্থল পরিদর্শন করেছি।

‎এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাষ্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল খালেক খান, সাইদুল ইসলাম ছাপ্পান, আব্দুল বারী, আব্দুল্লাহীল কাফি, ওয়াহিদুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান জিসান প্রমুখ।