ঢাকাসোমবার , 28 জুলাই 2025
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর লালপোলে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৮,

admin
জুলাই 28, 2025 8:46 পূর্বাহ্ন
Link Copied!

 

ফেনীর লালপোলে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৮।

ফেনী প্রতিনিধি: মাজহারুল ইসলাম অন্তর
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আটজন। রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজীব হোসেন (২৬)। তিনি নোয়াখালীর চর জব্বর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মাইক্রোবাসে যাত্রী ছিলেন।

জানা যায়, কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসকে লালপোল সন্ধানী ফিলিং স্টেশন সংলগ্ন সড়ক থেকে উঠার সময় ট্রাকটি সোজা ডিভাইডারের সাথে ধাক্কা দেয়। ট্রাকটি ফিলিং স্টেশন থেকে হাইওয়েতে উঠছিল। হঠাৎ সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে ঘটনাস্থলেই রাজীব নিহত হন।

আহতরা হলেন: মেহেদী (২০), শাকিল (২৪), ইব্রাহিম (২৬), মাহফুজ (৩০), রাকিব (২৫) এবং আমজাদ (২৮)। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা যান চলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকচালকের অসাবধানতাই এ দুর্ঘটনার কারণ হতে পারে। তবে এ বিষয়ে ফেনী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কোনো তৎক্ষণাৎ মন্তব্য পাওয়া যায়নি।