ঢাকাSunday , 19 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে নূরানী মাদ্রাসার হিফজুল শাখার হুজুরের বিরুদ্ধে  ছাত্রকে বলাৎকারের  অভিযোগ

Kobita afroz
April 19, 2026 3:18 pm
Link Copied!

বরগুনার বেতাগীতে মোকামিয়ায় করুনা জাবালে নূর হিফজুল কুরআর মাদ্রাসার হাফেজের বিরুদ্ধে এক ছাত্রকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে ।
১৬ এপ্রিল রোজ বুধবার এই ঘটনার  অভিযুক্ত ব্যাক্তি অএ মাদ্রাসার হাফিজী শাখার হাফেজ মোহাম্মদ আবদুল রহিম ।
তিনি করুনা জাবালে নূর হিফজুল কুরআর মাদ্রাসার হিফজ শাখায় দায়িত্বে ছিলেন ।
অভিযোগকারি,  ৪ নং মোকামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আবু বকর  ( ১৩ ) । করুনা জাবালে নূর হিফজুল কুরআর মাদ্রাসার মোঃ আবু বকর ১১ পারার কুরআন হিফয শাখার শিক্ষার্থী ।
মোঃ আবু বকর জানান , আমাকে রবিবার হুজুরের বালতি আনতে আমাকে ছাদে পাঠিয়েছেন ও আমি ছাদে বালতিও আনতে গেলে হাঃ মোঃ আবদুল রহিম হুজুর আমাকে পিছন থেকে জরিয়ে ধরে এক সময় হুজুর আমার কাপড় খুলে ফেলেন তার পর সে আমার সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন ।  হুজুর আমাকে মেরে ফেলার হুমকি দেন যেন বিষয়টি আমি কাউকে না জানাই । রাতে ঐ দিন আমি কাউকে কী না বলে সকালে আমার বড় ছাত্র ভাইদের  সাথে বিষয়টি বললে তারা বড় হুজুর তথা করুনা জাবালে নূর হিফজুল কুরআর মাদ্রাসা সভাপতি কে নূরনী শাখার প্রধান হুজুর কে জানাতে বলে আমি বিষয়টি তাদের কাছে বলি । তারা আমাকে ঐ বাড়িতে পাঠিয়ে দেন । আমি মাদ্রাসা থেকে বাড়িতে এসে এই ঘটনাটি আমার বাবা কাছে বলি কেননা সেও সেই দিন ঢাকা থেকে বাড়ি আসছেন ।

ভুক্তভোগী  আবু বকর এর পিতা মোঃ রফিকুল ইসলাম বলেন , ছেলে কাছ থেকে ঘটনা শুনার পর আমি নিজে হতবাক হয়ে যাই । পরে মাদ্রাসার সভাপতি / সাধারণ সম্পাদক কে সাথে বিষয়টি  আলোচনা করলে তারা আমার সাথে দূর ব্যবহার করে এবং বিষয়টি একপর্যায়ে এড়িয়ে যান  । পরে অভিযুক্ত  ঐ হুজুরকে পালিয়ে যেতে সাহায্য করে মাদ্রাসা কতৃপক্ষ ।
সংবাদকর্মীরা  সত্যতা প্রমাণিত করতে হুজুর মোঃ আবদুল রহিম কে মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায় ।

করুনা জাবালে নূর হিফজুল মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান ,  প্রধান শিক্ষক আমাকে মুঠোফোনে বিষয়টি জানালে  আমি হাফেজকে ফোন দিলে সে আমাকে বাড়িতে যাবার কথা বললে আমি তাকে থাকতে বলি কিন্তু আমি মাদ্রাসা আসার আগে হুজুর পালিয়ে যায় এবং মাদ্রাসা কতৃপক্ষকে না জানিয়ে  ।

বেতাগী থানার অফিসার ইনচার্জ  মোঃ হারুন অর রশিদ হাওলাদার জানান , অভিযোগ এর ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে । আসামিদের ধরার জন্য প্রক্রিয়াধীন রয়েছে  ।