ঢাকাFriday , 17 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের মেঘালয়ে কোয়ারী দশে বাংলাদেশী শ্রমিক নিহত

Kobita afroz
April 17, 2026 6:05 pm
Link Copied!

ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে কোয়ারি ধসে মজিবুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার কিশোর ছেলে আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভারত থেকে লাশ বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে আসা হয়। রাতেই সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
তাহিরপুর থানার এসআই সঞ্জয় দত্ত জানান, লাশ রাতেই জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নিহত মজিবুর রহমান তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত বর্তী লাকমা গ্রামের আলতু মিয়ার ছেলে। মজিবুর রহমান ২ ছেলে ২ মেয়ের জনক।
তাহিরপুরের লালঘাট সীমান্ত গ্রামের বাসিন্দারা জানান, প্রতি নিয়তই ভোরে সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপির নিয়ন্ত্রণাধীন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয়ের কোয়ারিগুলোতে সাপ্তাহিক মজুরিতে কয়লা উত্তোলন কাজ করতে যান। বাংলাদেশ-ভারত সীমান্তের বালিয়াঘাট সীমান্ত অতিক্রম করে গেল, অন্যান্য শ্রমিকদের সঙ্গে মজিবুর ও তার কিশোর ছেলে আকাঈদ মেঘালয়ের কোয়ারিতে কয়লা উত্তোলন কাজে যান। বৃহস্পতিবার সকালের দিকে কোয়ারি ধসে কয়লাচাপায় মজিবুর মারা যান। এ সময় সঙ্গে থাকা ছেলে আকাঈদ আহত হন।
শ্রমিকরা ভারতের মেঘালয়ের কোয়ারি থেকে মরদেহ উদ্ধার করে তাহিরপুরের বালিয়াঘাট সীমান্তে থাকা লালঘাট গ্রামে মজিবুর রহমানের শ্বশুরবাড়িতে তার লাশ নিয়ে আসেন।
২৮-বিজিবির বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার, মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।