ঢাকাবৃহস্পতিবার , 5 মার্চ 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় মোটরসাইকেল বাঁচাতে গিয়ে ইজিবাইক উল্টে দুর্ঘটনা, নারীসহ আহত ৩ শ্রমিক

Kobita afroz
মার্চ 5, 2026 9:43 অপরাহ্ন
Link Copied!

মোংলা ইপিজেড ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রমিকরা। আজ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের চৌধুরী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে এক নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় মোংলা ইপিজেড ছুটি হওয়ার পর শ্রমিকরা ইজিবাইক যোগে নিজ নিজ গন্তব্যে ফিরছিলেন। বিকেল আনুমানিক ৫টার দিকে ইজিবাইকটি মোংলা ইসলামী ব্যাংকের সামনে চৌধুরী মোড় (৪ রাস্তার মোড়) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
​দুর্ঘটনায় ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলার পা ভেঙে গেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যস্ততম এই ৪ রাস্তার মোড়ে মাঝেমধ্যেই এমন ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।