ঢাকাবুধবার , 11 মার্চ 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জে কংস নদীর তীর কেটে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগ: ঝুঁকিতে পাইলট স্কুল, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Kobita afroz
মার্চ 11, 2026 8:29 অপরাহ্ন
Link Copied!

ক্রাইম রিপোর্টার,মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা
নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে কংস নদীর সাপমারা কালের মোহনা এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় প্রতিদিন গভীর রাতে লরি ও ট্রাকযোগে নদীর তীর থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
জানা গেছে, এসব মাটি মোহনগঞ্জ উপজেলার বউবাজার, কাজিহাটি গ্রাম, আলোকদিয়া সহ বিভিন্ন স্থানে ব্যক্তি মালিকানাধীন প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। এতে করে নদীর তীর দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভূমি অফিসের একটি টিম অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি বহনকারী কয়েকটি গাড়ি আটক করেছিল। তবে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধভাবে মাটি উত্তোলন শুরু হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে কংস নদীর তীর কেটে মাটি বিক্রি করে আসছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে অবৈধ মাটি উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা জেলা প্রশাসক (ডিসি) ও মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।