ঢাকারবিবার , 12 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অপহরণ
  5. অর্থনীতি
  6. আইন বিচার
  7. আন্তর্জাতিক
  8. উৎসব
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গ্রেপ্তার
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. দুর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, ৭৫ জনের হাতে সনদ

Kobita afroz
এপ্রিল 12, 2026 7:33 অপরাহ্ন
Link Copied!

মৌলভীবাজারে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে পরিচালিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৫ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় শহরের ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মৌলভীবাজার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড মৌলভীবাজার শাখার কো-অর্ডিনেটর নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং ট্রেইনার সজিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আলাউর রহমান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক ইকবাল নাসির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ নূরউদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেইনার কুবরা ইরশাদ শাফি, সহকারী প্রশিক্ষক তাহসিন আহমেদ নাহিদ, তাইফা আনোয়ার গুনগুন এবং দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৫ম ব্যাচের তিনটি শাখা থেকে মোট ৭৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেন।
প্রধান বক্তা মোহাম্মদ নূরউদ্দীন বলেন, চলমান ব্যাচে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে আয় করতে সক্ষম হয়েছেন, যা এ উদ্যোগের সাফল্যের প্রমাণ। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় বৃদ্ধিতে মনোনিবেশ করার আহ্বান জানান। পাশাপাশি জেলার অন্যান্য যুবকদেরও এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।