ঢাকাSaturday , 11 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া

Kobita afroz
April 11, 2026 2:26 pm
Link Copied!

সাত লক্ষ টাকা যৌতুকের দাবিতে চট্রগ্রাম শহরের শহিদনগরের বাসায় স্বামীর হাতে খুন হয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় সুমাইয়া জাহান প্রমি (২২)।

প্রমি চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের সৌদি প্রবাসী ওমর ফারুকের মেয়ে। তবে বিষয়টি আত্ন/হ/ত্যা বলে প্রচারের চেষ্টা করছেন ঘাতক আবু সৈয়দ মো: আনাস। এই ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে নি/হতের স্বামী ঘাতক আনাস, তার মা ও বোনকে আসামি করে চট্রগ্রাম বিয়োজিদ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রমির বড় বোন সাজেদা আক্তার বলেন, ছোট বোন প্রমি চট্টগ্রামের জনপ্রিয় তরুণ উদ্যোক্তা। গত ২০২২ সালে প্রমিকে নানান প্রলোভনে ফেলে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন আনাস। আনাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থানার আলীরহাট এলাকায়। বিয়ের পর থেকেই নানানভাবে প্রমি থেকে টাকা আদায় করেন আনাস। চাহিদামত টাকা দিতে অস্বীকার করলেই স্ত্রী প্রমিকে শারীরিক নির্যাতন করে সে। গত বেশ কয়েকদিন থেকে ৭ লক্ষ টাকা যৌতুকের জন্য প্রমিকে চাপ দেয় আনাস। টাকা দিতে অস্বীকার করলে প্রমিকে একাধিকবার মারধর করে। ঘাতক আনাস হুমকি দেয় চাহিদামত ৭ লক্ষ টাকা না দিলে সে অন্য মেয়েকে বিয়ে করে ফেলবে। গত বৃহস্পতিবার রাত ১১ টার মধ্যে ঘাতক আনাস প্রমিকে খুন করে। বর্তমানে ঘাতক আনাস তার এক বন্ধুর সহযোগিতায় প্রমি আত্মহত্যা করেছে বলে বিভিন্নভাবে প্রচার করছে। এটি একটি হত্যাকান্ড। আমরা এই হ/ত্যা/কান্ডের বিচার চাই এবং ঘাতকদের দ্রুত গ্রেপ্তার চাই।