ঢাকাবুধবার , 11 মার্চ 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ

Kobita afroz
মার্চ 11, 2026 12:40 অপরাহ্ন
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রকে মারধর, চাঁদাবাজি এবং ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ৯ মার্চ সন্ধ্যায় উপজেলার টেংরা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্র মো. আতিকুর রহমান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎​অভিযোগের প্রধান অভিযুক্ত মো. নাজমুল (২০) এলাকায় আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তার সাথে রুমান (১৮), তুহিন (২০), ফাহিম (১৭), শরিফ (১৮) ও রিফাত (১৯) সহ আরও কয়েকজন এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে।

‎​অভিযোগ সূত্রে জানা যায়, টেংরা সুতাপাড়া এলাকার বাসিন্দা ও নরসিংদী কলেজের ছাত্র আতিকুরের সাথে জনৈক এক তরুণীর একটি ছবি অভিযুক্তরা কৌশলে সংগ্রহ করে। এরপর থেকেই আওয়ামী লীগ সদস্য নাজমুল ও তার অনুসারীরা ওই ছবি এডিট করে অশ্লীল বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে আতিকুরের কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা দাবি করে আসছিল।

‎​সবশেষ গত ৯ মার্চ সন্ধ্যায় টেংরা বাজারের পশ্চিম পাশে আতিকুরকে একা পেয়ে অভিযুক্তরা পুনরায় টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় নাজমুলের নেতৃত্বে বখাটেরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে আতিকুরের পিঠ, পা ও উরুতে গুরুতর জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

‎​ভুক্তভোগী আতিকুর রহমান জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাজমুল ও তার দল এলাকায় নিয়মিত সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। সামাজিক সম্মানের ভয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও বখাটেদের তৎপরতা বেড়ে যাওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

‎​শ্রীপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, রাজনৈতিক পরিচয় যাই হোক, অভিযোগের সত্যতা যাচাই করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।