ঢাকামঙ্গলবার , 21 এপ্রিল 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অপহরণ
  5. অর্থনীতি
  6. আইন বিচার
  7. আন্তর্জাতিক
  8. উৎসব
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গ্রেপ্তার
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. দুর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মাহফুজার রহমান
এপ্রিল 21, 2026 4:26 অপরাহ্ন
Link Copied!

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে গড়াই নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার চায়না জাল জব্দ করা হয়।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত গড়াই নদীর লাঙ্গলবাঁধ খেয়া ঘাট থেকে আমলসার খেয়া ঘাট পর্যন্ত অভিযানে এ চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবদুল গণি, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোাসেনসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।