ঢাকাMonday , 6 April 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে অস্ত্র সহ একটি চক্রের দৌরাত্ম্য—নাটকীয়ভাবে আটক ৫ জন

Kobita afroz
April 6, 2026 7:27 pm
Link Copied!

শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি ছিনতাইকারী, কিশোরগ্যাং, নানান অপরাধে জড়িত চক্রের কয়েকজন সদস্যকে গতকাল রাত আনুমানিক ১ ঘটিকার সময় আটক করা হয়েছে।

পরে উৎস জনতা সহায়তায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতদের কাছ থেকে একটি গিয়ার উন্নতমানের চাকু, একটি রামদা ও একটি ধারালো (কিরিচ) লম্বা চাকু উদ্ধার করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাই ও চুরির সাথে জড়িত ছিলো বলে প্রত্যেকদর্শীরা মনে করেন।

পাশাপাশি কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ ধরনের সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

একইসাথে পর্যটন নগরী শ্রীমঙ্গলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সচেতনতামূলক আহ্বান:
শ্রীমঙ্গলের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষা করতে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ—সবাইকে নিয়ে একটি সমন্বিত সচেতনতামূলক বৈঠক করা জরুরি।

কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নিয়মিত সচেতনতা ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা, নিরাপদ ও সুন্দর শ্রীমঙ্গল গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

সময় এসেছে—সচেতন হই, ঐক্যবদ্ধ হই, নিরাপদ শ্রীমঙ্গল গড়ে তুলি।