ঢাকাবৃহস্পতিবার , 12 মার্চ 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনাইমুড়ী উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভূঁইয়া দোয়া প্রার্থী

Kobita afroz
মার্চ 12, 2026 12:03 অপরাহ্ন
Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তৌহিদ ভূঁইয়া একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির সংগঠক, সমাজকর্মী, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা হিসেবে এলাকায় সুপরিচিত।

ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার বিরুদ্ধে কখনোই কোনো ধরনের অপকর্ম, দলবাজি, চাঁদাবাজি, জালিয়াতি, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য, অবৈধ সালিশ কিংবা মানবপাচারের মতো অভিযোগ শোনা যায়নি।

সততা, নিষ্ঠা ও আদর্শিক রাজনীতির মাধ্যমে তিনি নিজেকে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ড, শিক্ষাবান্ধব মনোভাব এবং সাধারণ মানুষের প্রতি তার আন্তরিকতা তাকে সোনাইমুড়ী উপজেলার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন নেতা হিসেবে তুলে ধরেছে।

এলাকাবাসীর প্রত্যাশা—ভবিষ্যতে সোনাইমুড়ী উপজেলাবাসী একজন সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত ও মানবিক সমাজসেবক হিসেবে তৌহিদ ভূঁইয়াকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে পাবে।

এ বিষয়ে তৌহিদ ভূঁইয়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।