ঢাকাসোমবার , 29 ডিসেম্বর 2025
  1. Home
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অপহরণ
  5. অর্থনীতি
  6. আইন বিচার
  7. আন্তর্জাতিক
  8. উৎসব
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গ্রেপ্তার
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. দুর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করলেন তরিকুল ইসলাম

Kobita afroz
ডিসেম্বর 29, 2025 11:36 পূর্বাহ্ন
Link Copied!

সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন মো. তরিকুল ইসলাম। তিনি ২০২৪ সালে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আইসিসিবি), বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মো. তরিকুল ইসলামের হাতে স্নাতক ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়।

মো. তরিকুল ইসলাম কুমিল্লা জেলার মেঘনা থানার একজন কৃতি সন্তান। শিক্ষাজীবনে তিনি নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে নিজেকে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেন। পড়ালেখার পাশাপাশি ছাত্রজীবনে তিনি সিআরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন, যা শিক্ষক ও সহপাঠীদের প্রশংসা কুড়িয়েছে।

তার এই সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধু মহল আনন্দ প্রকাশ করেছেন। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে তার গুরুত্বপূর্ণ অবদান প্রত্যাশা করেন।