ঢাকাTuesday , 20 January 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারান্দিয়া ইউনিয়নে লোকসংগীতানুষ্ঠান ও পথসভা অনুষ্ঠিত

Kobita afroz
January 20, 2026 11:00 am
Link Copied!

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক লোকসংগীতানুষ্ঠান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব শেখ বশির উদ্দীন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তিনি বলেন, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার, নেত্রকোণা; জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা; জনাব মোঃ ওয়াহিদুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা; জনাব মোঃ আনিছুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার, পূর্বধলা; জেলা তথ্য অফিসারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। লোকসংগীতানুষ্ঠান ও পথসভায় নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটারদের করণীয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয় তুলে ধরা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানের পূর্বে মাননীয় উপদেষ্টা মহোদয় সংশ্লিষ্ট ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।