ঢাকাTuesday , 3 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে সাবেক মেয়র আওলাদ হোসেনের বাড়িতে ডিবি পুলিশের রাতভর অভিযান, পালিয়েছেন আ.লীগ নেতারা

Kobita afroz
February 3, 2026 5:03 pm
Link Copied!

মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র আওলাদ হোসেন খানের বাড়িতে মঙ্গলবার রাতভর সাড়াশি অভিযান চালিয়েছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেখানে গোপন বৈঠক করার অভিযোগে এই অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন খানের বাড়িতে গত রাতে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা গোপনে বৈঠকে বসেন। খবর ছিল যে, তারা এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে।

অভিযান চলাকালীন পুলিশ পুরো এলাকা কঠোর নজরদারিতে রাখে। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অত্যন্ত কৌশলে বাড়ির পেছনের দিক দিয়ে আওলাদ হোসেন খানসহ উপস্থিত অন্যান্য নেতারা পালিয়ে যান।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবচরের শান্ত পরিস্থিতি বজায় রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। পলাতক আওয়ামী লীগ নেতাদের অবস্থান শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।