ঢাকাWednesday , 4 February 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: সিলেটে শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ হিসেবে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করলেন শামছুল ইসলাম

Kobita afroz
February 4, 2026 6:27 pm
Link Copied!

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মো: রেজাউন নবী-এর কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাদির, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিবৃন্দ।
এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী কুলসুমা আনজুম জুঁই। তার এই সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী গড়ে তোলায় অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা গ্রহণকে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার জন্য একটি গর্বের অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।