ঢাকাSunday , 15 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাস্থ নোয়াখালী জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Kobita afroz
March 15, 2026 9:39 am
Link Copied!

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সভাপতি হাবিবুর রহমান খোকন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন পিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার ঘনিষ্ঠ বন্ধু বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করেন। এ সময় তিনি নিজের জন্যও সবার কাছে দোয়া প্রার্থনা করেন। উপস্থিত নেতাকর্মীরাও দেশ, জাতি ও অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় দোয়া করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ. এম. মাহবুবউদ্দিন খোকন। তিনি তার বক্তব্যে বলেন, নোয়াখালীবাসীর ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য রয়েছে। “নোয়াখাইল্লা নোয়াখাইল্লাদের পাশে থাকবে”—এই চেতনা ধারণ করে সবাইকে আরও ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাইমুড়ী কলেজের সাবেক ভিপি মহিউদ্দিন মনির, সমাজসেবক মাসুদ রানা ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বক্তারা নোয়াখালীর রাজনৈতিক ঐক্য, সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা, অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা এবং প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।