ঢাকাMonday , 16 March 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা সমিতির ইফতার মাহফিলে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, সাংবাদিকদের প্রতিবাদ

Kobita afroz
March 16, 2026 9:31 am
Link Copied!

রাজধানীতে নোয়াখালী জেলা সমিতির আয়োজিত এক ইফতার মাহফিলে প্রবেশপথে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের মতে, ছিনতাই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ওই ব্যক্তিকে আটক করা হলে তিনি নিজের নাম রিজু বলে পরিচয় দেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি তর্কে জড়িয়ে পড়েন এবং অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার ও লাঞ্ছনাকর আচরণ করেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন, নিরাপত্তার দায়িত্বের মুখোশ পরে কেউ যদি এ ধরনের অপরাধে জড়িত থাকে, তবে তা অত্যন্ত নিন্দনীয়। তারা অবিলম্বে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় সাংবাদিক আনোয়ার বারী পিন্টু, আরিফ বিল্লাহ, ফজলুল হক মুন্না ও মোরশেদ আলম জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।