ঢাকারবিবার , 29 মার্চ 2026
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৪ কারবারি ও সেবী গ্রেফতার

Kobita afroz
মার্চ 29, 2026 5:03 অপরাহ্ন
Link Copied!

রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারি ও সেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার (২৯ মার্চ) রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ও আসামবস্তিসহ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।​পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত ব্যক্তিরা সবাই কোতয়ালী থানা এলাকার বাসিন্দা। তারা হলেন,
১. মোঃ দেলোয়ার (৩৫), পিতা- আবু বক্কর সিদ্দিক (আপার রাঙ্গামাটি)।
২. মোঃ নূর ইসলাম (৩৮), পিতা- মৃত মোহাম্মাদ আলী (রূপনগর)।
৩. মোঃ সাজিদ (২৫), পিতা- মোঃ নাছির (রিজার্ভ বাজার চেঙ্গীমুখ)।
৪. মোঃ শাহীন (২১), পিতা- মোঃ আবুল (রিজার্ভ বাজার)।
​কোতয়ালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চিহ্নিত মাদক স্পটগুলোতে অতর্কিত এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে এই ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।